Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুর, গ্রেপ্তার ১১  

বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুর, গ্রেপ্তার ১১
 
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: রোগী মৃত্যুর জেরে বর্ধমান শহরের নারকেলবাগান এলাকার একটি নার্সিংহোমে হামলা, ভাঙচুর, কর্মীদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের মধ্যে মৃতের দুই ছেলেও রয়েছে। বর্ধমান শহরের সরাইটিকর, বিজয়রাম প্রভৃতি এলাকায় ধৃতদের বাড়ি। রবিবার রাতে কেষ্টপুর মোড় থেকে অভিযুক্তদের ধরা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বর্ধমান থানার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা রিয়াজুল মিঞাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে অন্যত্র রেফার করা হয়। সেখানে রোগীর মৃত্যু হয়। নিয়ম মেনে মৃতদেহের ময়নাতদন্ত করায় পুলিস। এরপর রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ মৃতের পরিবারের লোকজন বেশ কয়েকজনকে নিয়ে ওই নার্সিংহোমে হামলা চালায়। কম্পিউটার ও যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। নার্সিংহোমের কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। এমনকী মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এনিয়ে নার্সিংহোমের মালিক কৌশিক দাস বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ