Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল

হলুদ রং আর সাম্বার তালে বদলে গিয়েছে হিউস্টনের চেহারা। সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল।

জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল
  • ৩০ জুন, ২০২৬ ০০:৫৮
Prefer us on Google

হিউস্টন, ২৯ জুন: হলুদ রং আর সাম্বার তালে বদলে গিয়েছে হিউস্টনের চেহারা। সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও পাঁচ বারের চ্যাম্পিয়নদের একেবারেই চেনা রূপে দেখা যায়নি। তাদের মধ্যে ছন্দের অভাব ছিল স্পষ্ট। সেই সুযোগ কাজে লাগায় জাপান। ২৯ মিনিটে চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন কাইশু সানো। এর পরে প্রথমার্ধে একাধিকবার চেষ্টা করেও জাপানি রক্ষণভাগে চিড় ধরাতে পারছিলেন না ভিনিসিয়াস-কুনহারা। 

বিরতির পর দ্রুত পাল্টে যায় দৃশ্যপট। প্রথমার্ধে গোল হজম করে রীতিমতো জ্বলে ওঠে কার্লো আনচেলত্তির দল। ৫৬ মিনিটে গোল করে সমতা ফেরান কাসেমিরো। অতিরিক্ত সময়ে গোল করেন মার্তিনেল্লি। এর কয়েক মিনিট পরে রেফারির লম্বা বাঁশি। গ্যালারিজুড়ে শুরু হয় উৎসব।

Advertisement
সম্পর্কিত সংবাদ