Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলা ভাষা নিয়ে আলোচনায় ব্রাত্যর মুখে সেনা প্রসঙ্গ, বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

একমাস ধরে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে ভাষা আন্দোলন করে আসছে তৃণমূল কংগ্রেস। সোমবার গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের ওই মঞ্চ ভেঙে দিয়েছে সেনা বাহিনী!

বাংলা ভাষা নিয়ে আলোচনায় ব্রাত্যর মুখে সেনা প্রসঙ্গ, বিজেপিকে কটাক্ষ ফিরহাদের
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একমাস ধরে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে ভাষা আন্দোলন করে আসছে তৃণমূল কংগ্রেস। সোমবার গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের ওই মঞ্চ ভেঙে দিয়েছে সেনা বাহিনী! মঙ্গলবার বিধানসভার অধিবেশনে এসে পড়ে এই ঘটনার রেশ। বাংলা ভাষা সংক্রান্ত প্রস্তাবের উপর আলোচনায় বক্তব্য রাখার সময় তৃণমূলের মঞ্চ ভাঙার প্রসঙ্গটি তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। ঢাকা শহরে বাঙালিদের উপর গুলি চালিয়েছিল পাকিস্তান সেনা বাহিনী। 

Advertisement

ব্রাত্যর এই বক্তব্য শুনে বিজেপি বিধায়করা প্রতিবাদ করে ওঠেন। তাঁরা অভিযোগ করেন, ভারতীয় সেনবাহিনীকে আপমান করেছেন শিক্ষামন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। তাঁকে সংযত হওয়ার পরামর্শ দেন অধ্যক্ষ দেন বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি তা শোনেননি বলে অভিযোগ। পরিস্থিতি এমন আকার নেয় যে, হট্টগোল না থামানোয় বিরোধী দলনেতাকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। এরপরই অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়ে বিধানসভার গেটের বাইরে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে দাবি করা হয়, ভারতীয় সেনাবাহিনীকে ব্রাত্য বসু কেন অপমান করেছেন, তার জবাব দিতে হবে। যদিও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ইতিহাস তুলে ধরেছি। পাকিস্তান সেনাবাহিনীর নিন্দা করেছি। পাকিস্তান সেনবাহিনীকে অপমান করে থাকলে বেশ করেছি।
এদিন বিধানসভার অধিবেশনে বাংলা ভাষা সংক্রান্ত প্রস্তাবের উপর দু’ঘণ্টা আলোচনা হয়। মন্ত্রী ফিরহাদ হাকিমের তোপ, বিজেপি এখনও আশা করে কী করে বাংলা দখল করবে? তাঁর সংযোজন, বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। বাংলার সঙ্গে তারা ঘৃণ্য রাজনীতি করছে। মানুষের মধ্যে ভাগাভাগি আর জাতীয়তাবাদকে দুর্বল করছে বিজেপি। ঘটনাচক্রে এদিন বাংলা ভাষা সংক্রান্ত আলোচনায় বারবার তপ্ত হয়েছে বিধানসভার অধিবেশন। বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেদিকে নজর নেই রাজ্য সরকারের। আগামী দিনে বিজেপির নেতৃত্বে বাংলায় ‘ডাবল ইঞ্জিন’ সরকার হবে।
বিধানসভায় ভুল তথ্য পরিবেশন করায় বিজেপি বিধায়ক অসীম সরকারকে শীঘ্রই স্বাধিকার ভঙ্গের নোটিস ধরাতে চলেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উদয়ন গুহরা তুলে ধরেন, বাংলাভাষীদের উপর অত্যাচার হচ্ছে দেশের নানা প্রান্তে। এর প্রতিবাদে সকলকে গর্জে উঠতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ