Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বসেরাকে হারিয়ে চমক বক্সার সুরেশের

২০২১ এশিয়ান ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাজাখস্তানের সানজার তাশকেনবেকের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বিশ্বনাথ সুরেশের।

বিশ্বসেরাকে হারিয়ে চমক বক্সার সুরেশের
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উলানবাট: ২০২১ এশিয়ান ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাজাখস্তানের সানজার তাশকেনবেকের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বিশ্বনাথ সুরেশের। ৫-০ ব্যবধানে পরাজয়ের পর চোখের জলে রিং ছেড়েছিলেন চেন্নাইয়ের তরুণ প্রতিভা। রবিবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটে মধুর প্রতিশোধ নিলেন সুরেশ। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে শেষ আটের লড়াইয়ে পাঁচ বছর আগের স্কোরশিটটাই উল্টে দিলেন তিনি। তাঁর আপার-কাট, জ্যাবের কোনও উত্তরই ছিল না বিশ্বের এক নম্বর তথা ৫০ কেজি ফ্লাইওয়েট বিভাগের বিশ্বসেরা সানজার তাশকেনবেকের কাছে। তবে লড়াইটা সহজ ছিল না ভারতের ২১ বছরের বক্সারের পক্ষে। তারকা প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি তাঁকে সামলাতে হয়েছে প্রাকৃতিক প্রতিকূলতাও। কারণ রাতের ওই লড়াইয়ের সময় তামমাত্রা নেমে গিয়েছিল শূন্যের নীচে। এমন অবস্থায় কোনও ভারতীয় খেলোয়াড়ের পক্ষে সেরা পারফরম্যান্স মেলে ধরা মুখের কথা নয়! দুরন্ত জয়ে সেমি-ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন সুরেশ। ম্যাচ শেষে তাঁর মন্তব্য, ‘এই জয় আমার জীবনের অন্যতম সেরা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ