নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: ফের সেই একই রোজনামচা। আদালতের পর দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি। যাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে গেল দিল্লির একাধিক নামজাদা স্কুলে। দ্বারকা, নাজফগড় এলাকার স্কুলগুলিতে বোমা হামলার হুমকি আসে। যদিও ই-মেলে নয়, এবার উড়ো ফোনে হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলিতে। তেমনটাই জানিয়েছে পুলিশ। আজ, শনিবার সকাল ৬.৩০ মিনিটে নাজফগড় এলাকার একটি স্কুল থেকে ফোন যায় দমকল বিভাগে। তাতে বলা হয়, স্কুলে বোমা রাখা হয়েছে বলে কেউ ফোনে হুমকি দিয়েছে।



