বোমা হামলার হুমকি মুম্বই রেলস্টেশন ওরফে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। গতকাল, শুক্রবার সেই হুমকি ফোন আসে ডিজিপির অফিসে। এক ব্যক্তি ফোন করে বলেন সন্ধ্যায় বোমা হামলা হবে মুম্বই রেলস্টেশনে। সেই ফোন পেয়েই দ্রুত রেলস্টেশনে পৌঁছয় মুম্বই পুলিস। পুরো বিষয়টি জানানো হয় রেল পুলিসকেও। যদিও কোনও বোমা খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।



