আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সাবিত্রী সাউয়ের গোডাউন থেকে উদ্ধার হল তাজা বোমা। মোট ১২টি বোমা উদ্ধার করে পুলিশ। একটি বালতিতে সেগুলি রাখা ছিল। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক। এলাকাবাসী এবং স্থানীয় বিজেপি কর্মীরা প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। ছোড়া হয় ডিম। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে। এরপর সিল করে দেওয়া হয় গোডাউনটি।



