Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাওয়ালিতে শুরু রাস্তা সম্প্রসারণ ও মেরামত

বাওয়ালিতে শুরু রাস্তা সম্প্রসারণ ও মেরামত
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: সোমবার বিকেলে বাওয়ালি মোড় থেকে বাওয়ালি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও মানোন্নয়নের উদ্বোধন হল। বিধায়ক অশোক দেব, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ শিখা রায়, জাহঙ্গীর খান, জেলা পরিষদের সদস্য বাপি শেখ এবং ডাঃ তরুণ রায় সহ সমিতি ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা হয়। এজন্য খরচ হবে এক কোটি টাকার কাছাকাছি। আজ, মঙ্গলবার এই কাজ শুরু হচ্ছে। কাজটি করছে পঞ্চায়েত দপ্তরের অধীন ডব্লু বি এস আর ডি।
Advertisement
জেলা পরিষদের সদস্য বাপিবাবু বলেন, গত পাঁচ মাসের বেশি এই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য হয়েছিল। গত নভেম্বর মাসে আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। সেই সময় এই রাস্তার বিষয়টি সাংসদকে বলা হয়েছিল। তারপর দ্রুত টাকা মঞ্জুর হয়। টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হয়েছে। ফলে এখন স্বস্তি এলাকার মানুষের। 
বজবজ দুই ব্লকের বাসিন্দাদের কথায়, যাতায়াত করা খুব যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এই রাস্তার সংস্কারের কাজ শুরু হচ্ছে দেখে বাওয়ালির মানুষ খুশি।  নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ