বলিভিয়ায় সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম আরো ৬০ জন। রাজধানী থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভাইচা শহরের এই সেনা ছাউনিতে বিপুল পরিমাণে বাজি মজুত ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।



