জলপাইগুড়ি জেলার ক্রান্তি পুলিস ফাঁড়ির অধীন তিস্তা নদী থেকে আজ, মঙ্গলবার একটি মৃতদেহ উদ্ধার হল। জেলার পুলিস সুপার উমেশ খণ্ডবাহালে জানিয়েছেন, দেহটি এখনও শনাক্ত হয়নি। তবে সেটি পুরুষের মৃতদেহ। উত্তর সিকিমে বিপর্যয়ে সেনা ও পর্যটক মিলিয়ে এখনও পর্যন্ত ১৪ জন নিখোঁজ। ফলে এদিন ক্রান্তিতে উদ্ধার হওয়া দেহটি সিকিম থেকে এসেছে কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে।



