Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হরিদেবপুরে খাল থেকে উদ্ধার দেহ

হরিদেবপুর থানা এলাকার করুণাময়ী খাল থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্থানীয়রা খালের জলে মৃতদেহ ভাসতে দেখেন।

হরিদেবপুরে খাল থেকে উদ্ধার দেহ
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুর থানা এলাকার করুণাময়ী খাল থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্থানীয়রা খালের জলে মৃতদেহ ভাসতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মৃত ব্যক্তির নাম জগন্নাথ মিস্ত্রি (৪৫)। তিনি কসবা থানা এলাকার কুমারপাড়া লেনের বাসিন্দা। কসবা থেকে তিনি কীভাবে হরিদেবপুরের করুণাময়ী খালে পৌঁছলেন? তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যুর হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তা জানতেই আজ, রবিবার মৃতের ময়নাতদন্তের হওয়ার কথা রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ। মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি থানায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ