Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সাতসকালে মাথাভাঙা-২ ব্লকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

মাথাভাঙা-২ ব্লকের সাউদের বস এলাকায় সদেব বর্মনের মৃতদেহ উদ্ধার। রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক। বিস্তারিত পড়ুন।

সাতসকালে মাথাভাঙা-২ ব্লকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: সকালে মাথাভাঙা-২ ব্লকের লতাপোতা গ্রামপঞ্চায়েতের সাউদের বস এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ওই যুবকের নাম সদেব বর্মন (৩০)। গতকাল রাত থেকে সে নিখোঁজ ছিলো। এদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে ধানখেতে তার মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোকসাডাঙা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। কি করে ওই যুবকের মৃত্যু হলো তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ