Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

৬ দিন নিখোঁজ, ভারতীয়ের দেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায়

নিখোঁজ ছিলেন ছ’দিন ধরে। বন্ধু-বান্ধব থেকে আত্মীয় পরিজন—কেউ কোনো হদিশ পাননি। পুলিশ-প্রশাসনের তরফেও খোঁজ চলছিল।

৬ দিন নিখোঁজ, ভারতীয়ের দেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায়
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: নিখোঁজ ছিলেন ছ’দিন ধরে। বন্ধু-বান্ধব থেকে আত্মীয় পরিজন—কেউ কোনো হদিশ পাননি। পুলিশ-প্রশাসনের তরফেও খোঁজ চলছিল। শেষমেশ রবিবার ক্যালিফোর্নিয়ায় উদ্ধার হল ২২ বছরের ভারতীয় পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার মৃতদেহ। এদিন সান ফ্রান্সিসকোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সাকেতের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মাদ্রাজ আইআইটির এই প্রাক্তনী। এদিন বার্কলে হিলসের লেক আঞ্জা এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। কর্ণাটকের বাসিন্দা সাকেতের মৃত্যুতে স্তম্ভিত তাঁর বন্ধু ও রুমমেট বনিত সিং। বনিতের কথায়, ‘গত দু’সপ্তাহ ধরে সাকেতের আচরণে পরিবর্তন লক্ষ্য করেছিলাম। নিজেকে গুটিয়ে নিয়েছিল। খাওয়া-দাওয়া কমে গিয়েছিল। নিখোঁজ হওয়ার দিন ক্লাসে একটা লাল স্নানের পোশাক পরে গিয়েছিল। জিজ্ঞাসা করায় বলেছিল, আজকাল কোনো কিছুতেই আমার আর আসে যায় না।’ কথাবার্তায় অবসাদের ছাপ ছিল। এমনকি, শেষবার তাঁকে লেক আঞ্জার কাছেই দেখা গিয়েছিল। অবসাদ থেকেই আত্মহত্যা নাকি কেউ তাঁকে খুন করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ