Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসারের দেহ উদ্ধার

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম বিবেকানন্দ বিশ্বাস।

কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসারের দেহ উদ্ধার
  • ৩০ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম বিবেকানন্দ বিশ্বাস। আজ সকালে কলেজ ক্যাম্পাসের কোয়ার্টারে ওই অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁকে জলপাইগুড়ি মেডিকেলে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে কলেজ কর্তৃপক্ষ বা স্বজনহারা পরিবার কোনও মন্তব্য করতে চায়নি। জানা গিয়েছে, বিবেকানন্দবাবু হস্টেলের বিষয়টি দেখভাল করতেন। কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, দুঃখজনক ঘটনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ