Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ঠিকাদারের নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য

বাঁকুড়ার সোনামুখীতে ঠিকাদার উত্তম চক্রবর্তীর নিথর দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, তদন্ত শুরু। বিস্তারিত পড়ুন।

ঠিকাদারের নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২ অক্টোবর, ২০২৬ ২১:১৮
Prefer us on Google

বাঁকুড়ার সোনামুখীতে নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে এক ঠিকাদারের নিথর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম চক্রবর্তী (৬১)। তাঁর বাড়ি বিষ্ণুপুরের চাঁচর গ্রামে। শুক্রবার দুপুরে উত্তমবাবুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় কর্মীরা। সোনামুখী ব্লক হাসপাতালে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ