Bartaman Logo
৯ জুন, ২০২৬

আমেদাবাদে তিন সন্তান সহ দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য

শনিবার গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হল এক দম্পতি ও তাঁদের তিন সন্তানের দেহ। গুজরাতের আমেদাবাদের বাগোদারা গ্রামের ঘটনা। পুলিসের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছে পাঁচ জন।

আমেদাবাদে তিন সন্তান সহ দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২১ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

আমেদাবাদ: শনিবার গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হল এক দম্পতি ও তাঁদের তিন সন্তানের দেহ। গুজরাতের আমেদাবাদের বাগোদারা গ্রামের ঘটনা। পুলিসের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছে পাঁচ জন।  তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিসের প্রাথমিক অনুমান, আর্থিক অনটনের কারণেই পুরো পরিবার এই চরম পথ বেছে নেয়।

Advertisement

এদিন স্থানীয়দের তরফেই পুলিসকে খবর দেওয়া হয়। এরপর ঘর থেকে এক এক করে পাঁচজনের দেহ উদ্ধার করা হয়। আমেদাবাদ গ্রামীণের পুলিস সুপার ওমপ্রকাশ জাট জানান, প্রাথমিক অনুমান বিষ খেয়েই আত্মহত্যা করেছে তারা। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বাড়ির কর্তা বিপুল বাঘেলা অটো চালাতেন। হঠাৎ গোটা পরিবার কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিল, তা স্পষ্ট হচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ