Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ববির সাফল্য

কারও সাফল্য আসে কেরিয়ারের শুরুতেই। কেউ বা বয়স বাড়লে সাফল্যের মুখ দেখেন। ববি দেওল দ্বিতীয় দলের সদস্য। তিনি নিজে অন্তত এমনটাই মনে করেন।

ববির সাফল্য
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কারও সাফল্য আসে কেরিয়ারের শুরুতেই। কেউ বা বয়স বাড়লে সাফল্যের মুখ দেখেন। ববি দেওল দ্বিতীয় দলের সদস্য। তিনি নিজে অন্তত এমনটাই মনে করেন। কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে যে ধরনের চরিত্রের অফার পাচ্ছেন, তার জন্য এত বছর অপেক্ষা করেছেন অভিনেতা। অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ (মাঙ্কি ইন আ কেজ) তেমনই এক অন্যধারার ছবি। এই ধরনের চরিত্র ববির কেরিয়ারে প্রথম। এই ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। ৫০তম টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ছবিটির। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। মঙ্গলবারই মুক্তি পেল ববির ফার্স্ট লুক। ‘এমন একটা গল্প, যা বলা উচিত নয়’— এভাবে এই ছবিকে ব্যাখ্যা করেছেন ববি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি চিত্রনাট্য দর্শকদের মুগ্ধ করবে বলেই বিশ্বাস নির্মাতাদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ