Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ববির ৩০

তিন দশক কাটিয়ে ফেললেন বলিউডে। ফিল্মি পরিবারের সন্তান তিনি। ৩০ বছরের কেরিয়ারে বহু উত্থান-পতন দেখেছেন। সেসবই তাঁর এগিয়ে যাওয়ার শক্তি বলে মনে করেন অভিনেতা।

ববির ৩০
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিন দশক কাটিয়ে ফেললেন বলিউডে। ফিল্মি পরিবারের সন্তান তিনি। ৩০ বছরের কেরিয়ারে বহু উত্থান-পতন দেখেছেন। সেসবই তাঁর এগিয়ে যাওয়ার শক্তি বলে মনে করেন অভিনেতা। তিনি অর্থাৎ ববি দেওল। ৩০ বছরের সেলিব্রেশনে সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কাটলেন তিনি। ১৯৯৫-এ মুক্তি পেয়েছিল ববির ডেবিউ ছবি ‘বরসাত’। সে ছবিতে ববির সঙ্গে ডেবিউ করেছিলেন টুইঙ্কল খান্না। নায়িকা এখন অভিনয় থেকে দূরে। তবে ববি যেন সেকেন্ড ইনিংসেই চালিয়ে খেলছেন।। তাঁর কথা ভেবে চরিত্র নির্মাণ করছেন পরিচালক, প্রযোজক। সিনেমা হোক বা ওয়েব সিরিজ— ববি মনে করেন, এখন তাঁর জন্য এক নতুন দিগন্ত খুলে গিয়েছে। দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। তাঁদের সহযোগিতা ছাড়া এই পথ পেরিয়ে আসা সম্ভব ছিল না। ববিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সতীর্থরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ