Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোট লাইসেন্স সার্টিফিকেট, নির্দেশিকা জারি সুন্দরবনে

সুন্দরবনের নদীতে মাছ ধরার জন্য মৎস্যজীবীদের দেওয়া হবে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি)। তা দিতে চলেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। অবশেষে প্রায় দেড় মাসের মাথায় জারি হল এ সংক্রান্ত নির্দেশিকা।

বোট লাইসেন্স সার্টিফিকেট, নির্দেশিকা জারি সুন্দরবনে
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের নদীতে মাছ ধরার জন্য মৎস্যজীবীদের দেওয়া হবে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি)। তা দিতে চলেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। অবশেষে প্রায় দেড় মাসের মাথায় জারি হল এ সংক্রান্ত নির্দেশিকা। তবে নির্দেশিকাকে ঘিরে অসন্তোষ জানিয়েছে মৎস্যজীবী সংগঠনগুলি। তাদের অভিযোগ, চলতি বছর নতুন করে কাউকে বিএলসি দেওয়া হবে না। যাঁদের পুরনো লাইসেন্স আছে তাঁদের অনুমতিপত্র দেওয়া হবে। তা দেখিয়ে মাছ ধরতে পারবেন মৎস্যজীবীরা। যাঁরা এবার ভেবেছিলেন লাইসেন্স নিয়ে নদীতে যাবেন তাঁদের আর যাওয়া হবে না বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে পাস দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। যাঁরা পাস নেবেন তাদের একাধিক শর্ত মানতে হবে। সে বিষয়টি নির্দেশিকায় উল্লেখ রয়েছে। যে মৎস্যজীবীরা লাইসেন্স হোল্ডারের সঙ্গে যাবেন তাঁদের পরিচয়পত্র সহ অন্যান্য তথ্য দাখিল করতে হবে। প্রসঙ্গত গত মাসে বনমন্ত্রীর উপস্থিতিতে ক্যানিং মহকুমার দুই বিধায়ক, এসটিআর এবং মৎস্যজীবী সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়। সেখানে বোট লাইসেন্স সার্টিফিকেট দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। তবে সে সংক্রান্ত কোনও নির্দেশিকা এতদিন বনদপ্তর থেকে আসেনি। সে কারণে এ বছর নতুন করে লাইসেন্স দিতে পারছে না সুন্দরবন টাইগার রিজার্ভ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ