Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সেপ্টেম্বরের শেষে বোর্ডের নির্বাচন

বিসিসিআইয়ের নির্বাচনের দামামা বেজে গেল। সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা।

সেপ্টেম্বরের শেষে বোর্ডের নির্বাচন
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: বিসিসিআইয়ের নির্বাচনের দামামা বেজে গেল। সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। নজর থাকবে প্রেসিডেন্ট ও আইপিএল চেয়ারম্যান পদের দিকে। আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল ছ’বছরের মেয়াদ পূর্ণ করে ফেলেছেন। তাঁকে বাধ্যতামূলকভাবে তিন বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। এছাড়া গত জুলাইয়ে ৭০তম জন্মদিন পালনের পর প্রেসিডেন্টের পদ ছেড়েছেন রজার বিন্নিও। বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব শুক্লা। এজিএমে বিন্নির উত্তরসূরি নির্বাচন হবে। উল্লেখ্য, কেন্দ্রের স্পোর্টস বিল কার্যকরী হতে কিছুটা সময় লাগবে। তাই নির্বাচন এবার বোর্ডের সংবিধান মেনেই।

Advertisement

আইপিএল চেয়ারম্যান হিসেবে নাম ভাসছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব সঞ্জয় নায়েকের। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হতে পারেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজেপি নেতা রাকেশ তিওয়ারি। আর সভাপতি পদে স্বনামধন্য কোনও প্রাক্তন ক্রিকেটারকে বসানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ