Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাদি-খুনে বিএনপির মন্ত্রী এবং ইউনুসের উপদেষ্টারাও জড়িত! বিস্ফোরক দাবি করলেন দাদা

ওসমান হাদি হত্যায় বিএনপির মন্ত্রীদের জড়িত থাকার বিস্ফোরক দাবি করেছেন তার ভাই ওমর। বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি। বিস্তারিত পড়ুন।

হাদি-খুনে বিএনপির মন্ত্রী এবং ইউনুসের উপদেষ্টারাও জড়িত! বিস্ফোরক দাবি করলেন দাদা
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যায় বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রী ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জড়িত! বিস্ফোরক দাবি ওসমান হাদির ভাই ওমরের। মঙ্গলবার রাতে দু’টি ফেসবুক পোস্ট করে এমনই দাবি করেছেন তিনি। পাশাপাশি ওমরের দাবি, জামাতের আমিরের এক ঘনিষ্ঠ সহযোগীও সেই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। স্বাভাবিকভাবেই এই পোস্ট ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ রাজনীতিতে। বাংলাদেশে সাধারণ নির্বাচনের ঠিক আগেই ঢাকায় গুলি করে খুন করা হয় প্রার্থী তথা ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে। এদিন ফেসবুক পোস্টে ওমর লিখেছেন, ‘শহিদ ওসমান হাদির খুনের সাথে ইন্টেরিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন সাংসদ-মন্ত্রী সরাসরি জড়িত।’ এই পোস্টেই প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এমন খুনের পরিকল্পনা করা হতে পারে বলে আশঙ্কা করেছেন ওমর। তিনি লেখেন, ‘হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে। যেভাবে আপনার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করছে। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন।’ অন্য একটি পোস্ট করে তিনি দাবি করেছেন, ‘হাদি হত্যার পেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস (ব্যক্তিগত সচিব) জড়িত।’ যদিও পরবর্তীকালে ফেসবুকে অন্য একটি পোস্ট দিয়ে নিজের দাবি প্রত্যাহার করে নিয়েছেন ওমর হাদি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ