নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোবাইলের পাসওয়ার্ড আর বাড়ির নম্বর—সকালেই পাঠিয়ে দিয়েছিলেন বান্ধবীর ফোনে। সন্ধ্যায় ওই বান্ধবীকে ফোন করেই ১৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আইটি কর্মী পরিবেশ চট্টোপাধ্যায়। সল্টলেক সেক্টর ফাইভে এই আইটি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে এমনই তথ্য হাতে পেয়েছে পুলিস। বান্ধবীর সঙ্গে তিনি যে অফিসের করিডরে কথা বলেছেন, তার সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গিয়েছে। কিন্তু, যুবকটি আত্মহত্যা করলেন কেন? প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বাবা-মাকে না জানিয়ে তিনি ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু তা শোধ করতে পারছিলেন না তিনি। সেজন্যই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের অনুমান। তবে, সম্ভাব্য অন্য দিকগুলিও খতিয়ে দেখছে তারা।
Advertisement
বিধাননগর পুলিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর ১৬ তলা থেকে আচমকা ঝাঁপ দেন পরিবেশ। কিন্তু, কেন? তদন্ত নেমে পুলিস যায় তাঁর গরফার বাড়িতে। তারা জেনেছে, যুবকটি একটি সভ্রান্ত পরিবারের সদস্য। আত্মহত্যার পরিকল্পনা যে ওইদিন সকালেই পরিবেশ নিয়ে ফেলেছিলেন তার ইঙ্গিত পেয়েছে পুলিস। তখনই বান্ধবীর ফোনে নিজের মোবাইলের পাসওয়ার্ড এবং পরিবারের নম্বর পাঠিয়েছিলেন যুবকটি। বান্ধবী ভেবেছিলেন, পরিবেশ হয়তো নতুন কোনও ফোন কিনবেন, তাই তাঁকে এসব পাঠিয়ে রেখেছেন। ফোন কেনার কথা বান্ধবী তাঁকে জিজ্ঞাসাও করেন। সকালে পরিবেশ তাঁকে ‘হ্যাঁ’ বলেই জানান। আর কথা হয়নি তাঁদের মধ্যে।
অন্যান্য দিনের মতো পরিবেশ বাড়ি থেকে বেরিয়ে এদিনও অফিসে যান পরিবেশ। সন্ধ্যায় বান্ধবীকে ফোন করেন তিনি। তখনই বান্ধবীকে জানান, বাড়িতে না জানিয়ে তিনি ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। তাই তিনি এখনই আত্মহত্যা করবেন! পুলিসের দাবি, বান্ধবী তাঁকে বোঝানোর অনেক চেষ্টাও করেন। কিন্তু, ওই ফোন কল কেটে দিয়েই ১৬তলা থেকে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন পরিবেশ! এদিকে, ফোন কেটে দেওয়ামাত্রই বিষয়টি অফিসের অন্যদের এবং তাঁর পরিবারকেও ফোন করে ওই বান্ধবী জানান। পুলিস ওই তরুণীর সঙ্গে কথা বলেছে। ঋণ নেওয়ার কথাটি তদন্তকারীরা জেনেছেন তাঁর কাছ থেকেই। তবে, ওই ঋণ গ্রহণের কারণ এখনও পুলিসের কাছে পরিষ্কার নয়।