Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানযাত্রী: রেকর্ড দীপাবলিতেও

বিমানযাত্রী: রেকর্ড দীপাবলিতেও
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রায় ৩০ হাজার যাত্রী কলকাতা এসেছেন। একদিনের পরিসংখ্যানে এটি রেকর্ড বলেই জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। উৎসব উপলক্ষ্যে বাংলায় নিজের বাড়িতে এসেছেন আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমানযাত্রীরা। এছাড়া কালীপুজোর আনন্দ উপভোগ করতে পর্যটকদেরও আগমন ঘটেছে। বৃহস্পতিবার কলকাতা থেকে অন্যত্র গিয়েছেন হাজার ১৯ বিমান যাত্রী। সেই তুলনায় কলকাতায় আসা লোকের সংখ্যা অনেকটাই বেশি। দুর্গাপুজোর সময়ও এবার রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে কলকাতা বিমানবন্দরে। ষষ্ঠীর দিন কলকাতা বিমাববন্দরে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে যাত্রী সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। উৎসবের এই সময়ে কলকাতা তথা বাংলার বিভিন্ন প্রান্তে পর্যটকের সংখ্যা ক্রমেই বাড়ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ