Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

বিমানে প্রয়াগরাজের ভাড়া উঠেছে ৬০ হাজার টাকা,    মৌনি অমাবস্যায় শাহি স্নানের জন্য চাহিদা তুঙ্গে

বিমানে প্রয়াগরাজের ভাড়া উঠেছে ৬০ হাজার টাকা,    মৌনি অমাবস্যায় শাহি স্নানের জন্য চাহিদা তুঙ্গে
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রয়াগরাজ: কুম্ভমেলার আবহে হোটেল থেকে গাড়ি ভাড়া—সবই ঊর্ধ্বমুখী। তার মধ্যেই নতুন রেকর্ড গড়ল বিমানভাড়া। আগামী ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নান উপলক্ষ্যে বিমান টিকিটের দাম উঠেছে ৬০ হাজার টাকা পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে শেষে আসরে নামতে হয় ডিজিসিএ-কে।
Advertisement
সরকারি হিসেব অনুযায়ী, গত ১৩ জানুয়ারি পূর্ণকুম্ভের সূচনা পর্ব থেকে এখনও পর্যন্ত ১২ কোটি মানুষ প্রয়াগরাজে এসেছেন। তার মধ্যে ১৪ জানুয়ারি প্রথম শাহি স্নানেই (১৪ জানুয়ারি) এসেছিলেন প্রায় সাড়ে তিন কোটি পুণ্যার্থী। মোট ছ’টি শাহি স্নান থাকলেও মৌনি অমাবস্যায় সবচেয়ে বেশি মানুষ প্রয়াগরাজে আসবেন বলে অনুমান। তার ইঙ্গিত মিলেছে বিমান টিকিটের চাহিদাতেও। বিভিন্ন ওয়েবসাইটের হিসেব অনুযায়ী, সোমবার সকাল ১১টায় নয়াদিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়ার টিকিটের দাম উঠেছে ২১ হাজার টাকায়। সেই দরকে টেক্কা দিয়েছে মুম্বই থেকে প্রয়াগরাজের টিকিটের দাম। ২২ হাজার থেকে শুরু হয়ে তা ছুঁয়েছে ৬০ হাজারের অঙ্ক। বেঙ্গালুরু থেকে সরাসরি একদিকের টিকিটের দাম উঠেছে ২৬ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত। অন্য সময়ে এই সমস্ত রুটে টিকিটের দাম থাকে ৫ হাজার টাকার মধ্যে।
বিষয়টি নজরে আসতেই আসরে নামে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন। গত ২৩ জানুয়ারি সমস্ত এয়ারলাইন্সের সঙ্গে বৈঠক করে সবাই যাতে টিকিট কাটার সুযোগ পান, তার জন্য দামে রাশ টানার জন্য বলেছে ডিজিসিএ। পাশাপাশি, পূর্ণকুম্ভে বিপুল চাহিদার কথা মাথায় রেখে ৮১টি বাড়তি উড়ান চালানোর ছাড়পত্রও দিয়েছে ডিজিসিএ। ফলে এই পর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৩২টি উড়ান পৌঁছচ্ছে প্রয়াগরাজে।
Advertisement
সম্পর্কিত সংবাদ