সংবাদদাতা, বসিরহাট: সোমবার বাংলার বাড়ি প্রকল্পকে দুর্নীতিমুক্ত করা সহ আট দফা দাবি নিয়ে স্বরূপনগর বিডিও দপ্তরে ডেপুটেশন দিল সিপিএম। এনিয়ে বিডিও অফিস চত্বরের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। বিক্ষোভসভায় বক্তব্য পেশ করেন দেবাশিস দত্ত, শফিকুল ইসলাম প্রমুখ। তাঁদের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি করে উপযুক্ত উপভোক্তাদেরকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে অবস্থাপন্নদের। অবিলম্বে ওই অবস্থাপন্নদের নাম বাতিল না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।



