Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরনো কামরা ফেরানোর দাবিতে ঘুটিয়ারি শরিফ স্টেশনে অবরোধ

সপ্তাহের প্রথম কাজের দিনেই রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। সোমবার সকালে আপ ক্যানিং শিয়ালদহ লাইনে ঘুটিয়ারি শরিফ স্টেশনে বেশ কিছুক্ষণ অবরোধ চলে।

পুরনো কামরা ফেরানোর দাবিতে  ঘুটিয়ারি শরিফ স্টেশনে অবরোধ
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সপ্তাহের প্রথম কাজের দিনেই রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। সোমবার সকালে আপ ক্যানিং শিয়ালদহ লাইনে ঘুটিয়ারি শরিফ স্টেশনে বেশ কিছুক্ষণ অবরোধ চলে। যাত্রীরা পুরনো মহিলা কামরা ফেরানোর দাবি জানাচ্ছিলেন। আধ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে অবরোধকারীদের আলোচনা হয়। তারপরই উঠে যায় অবরোধ।

Advertisement

মহিলা নিত্যযাত্রীদের বক্তব্য, বেশ কিছুদিন আগে দক্ষিণ শহরতলিতে লোকাল ট্রেনে নতুন বগি এসেছে। মহিলা যাত্রীদের জন্য যে কম্পার্টমেন্ট বরাদ্দ, সেখানে এখন জেনারেটর রুম হয়েছে। ফলে জায়গা কমেছে। চারটির পরিবর্তে তিনটি গেট হয়ে গিয়েছে। ওঠানামার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এদিন সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ক্যানিং থেকে ট্রেন ঘুটিয়ারি শরিফ স্টেশনে ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীদের একটি অংশ। ট্রেনে উঠতে না পেরে অনেকেই রেললাইনে নেমে প্রতিবাদ করেন এবং তারপরই শুরু হয় অবরোধ। আশপাশের বহু মানুষ রেল লাইনে ভিড় করেন। বিক্ষোভ চলে ৬টা ৫১ পর্যন্ত। ক্যানিং থেকে প্রতিদিন সকালে কয়েক হাজার মহিলা কাজের জন্য কলকাতায় যান। অভিযোগ, তাঁরা ঠিকমতো ট্রেনে উঠতে পারছেন না। বেশ কিছুদিন ধরে এই সমস্যা চলছিল। এদিন ট্রেনে উঠতে গিয়ে যাত্রীরা সমস্যায় পড়েন। অবরোধের কারণে গন্তব্যে পৌঁছতে দেরি হয় অফিসাত্রীদের। তবে এই ঘটনায় কোনও লোকাল বাতিল না হলেও বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলাচল করেছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ