Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরে উদ্ধার মানুষের মাথার খুলি ও হাড়গোড়, চাঞ্চল্য

বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরে উদ্ধার মানুষের মাথার খুলি ও হাড়গোড়, চাঞ্চল্য
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালে মর্গের কাছে মিলল মানুষের মাথার খুলি ও হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে আজ, শুক্রবার সকালে মর্গ সংক্রান্ত ঝোপঝাড় পরিস্কার করছিলেন ২ জন সাফাই কর্মী। সেই সময় ঝোপের ভিতর থেকে মানুষের মাথার খুলি উদ্ধার হয়। পাওয়া যায় ১৩টি হাড়গোড়ও। সেগুলিও মানুষের হাত ও পায়ের হাড় বলেই সন্দেহ করা হচ্ছে। আপাতত হাসপাতাল চত্বরেই পড়ে রয়েছে সেগুলি। যা দেখে রীতিমতো আতঙ্কিত হাসপাতালের রোগীর পরিজনরা। এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে। কোথা থেকে এই হাড়গোড় এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষও। সূত্রের খবর, সম্প্রতি ওই হাসপাতাল চত্বরেই মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছিল। সেই ঘটনার কয়েকদিন পরেই ফের এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন এলাকার মানুষজন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ