সংবাদদাতা, বনগাঁ: চোরাপথে বেআইনিভাবে ভারতে আসা বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করলো পুলিস। ধৃতের নাম আবির বিশ্বাস (২৮)। বাংলাদেশের নড়াইলের বাসিন্দা তিনি। সোমবার দোগাছিয়া এলাকা থেকে গাইঘাটা থানার পুলিস তাঁকে গ্রেপ্তার করে। পাশাপাশি এক ভারতীয় যুবককেও গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম আলমগির ফকির (৩১)। গাইঘাটা থানার তেঁতুলবেড়িয়ার বাসিন্দা আলমগির দালালের কাজ করতেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাঁদের গ্রেপ্তার করে। এদেশে আসার কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই বাংলাদেশি যুবক।



