Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশে ফেরার পথে গ্রেপ্তার ৯

বাংলাদেশে ফেরার পথে গ্রেপ্তার ৯
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: সীমান্তে নয় বাংলাদেশি গ্রেপ্তার। স্বরূপনগরের তারালি ও বিথারি সীমান্ত বাংলাদেশিদের অনুপ্রবেশের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। প্রায় রোজই এইসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে। শনিবার রাতেও স্বরূপনগর সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েন বাংলাদেশিরা। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে মনোজ দাস বাংলাদেশের বরিশালের বাসিন্দা। এছাড়া মজনু শিকদার ও মহম্মদ হাওলাদার মাদারিপুরের, সেলিম রাজা মণ্ডল ও বিলকিস নাহার সাতক্ষীরার এবং জোহরা বেগম ঢাকার বাসিন্দা। ওই রাতেই কেয়া খাতুন, রুমি খাতুন ও ফিরোজ মল্লিক নামে আরও তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিএসএফ। জানা যায় এরা সকলেই অনুপ্রবেশের পরে ভারতেরই কোথাও না কোথাও কাজের নামে গা ঢাকা দিয়েছিলেন। শনিবার রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় ধরা পড়ে তাঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ