Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভেঙে পড়া ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স পরীক্ষা ভারতেই

ব্ল্যাক বক্সেই লুকিয়ে রয়েছে বিমান দুর্ঘটনার রহস্য। ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধারের জন্য তা আমেরিকায় পাঠানো হতে পারে বলে খবর সামনে এসেছিল।

ভেঙে পড়া ড্রিমলাইনারের  ব্ল্যাক বক্স পরীক্ষা ভারতেই
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্ল্যাক বক্সেই লুকিয়ে রয়েছে বিমান দুর্ঘটনার রহস্য। ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধারের জন্য তা আমেরিকায় পাঠানো হতে পারে বলে খবর সামনে এসেছিল। অবশেষে এনিয়ে যাবতীয় জল্পনা খারিজ করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু। মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স ভারতেই রয়েছে। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) বিশেষজ্ঞরা সেটি পরীক্ষা করে দেখছেন। তাঁর কথায়, আগে এএআইবি তদন্ত করুক। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। 

Advertisement

এএআইবি অধিকর্তা জিভিজি যোগীন্দর বলেন, এনিয়ে ভুল খবর ছড়ানো হয়েছিল। ব্ল্যাক বক্স পরীক্ষা করে দেখা হচ্ছে।  গত ১২ জুন টেক অফের পরই আমেদাবাদে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। মৃত্যু হয় প্রায় ৩০০ জনের। দুর্ঘটনার একদিন পর বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদ থেকে উদ্ধার হয় ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। চারদিন পর উদ্ধার হয় ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। আগুনে ঝলসে সেগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তদন্তকারীরা। 

সম্পর্কিত সংবাদ