Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ল তাপমাত্রা! ঠান্ডা থাকবে না সরস্বতী পুজোর দিন

বাড়ল তাপমাত্রা! ঠান্ডা থাকবে না সরস্বতী পুজোর দিন
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় উত্তুরে হাওয়া দুর্বল হতেই শীতের মাত্রা কমতে শুরু করেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এইসময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী শুক্র ও শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তারপর তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রবি-সোমবার সরস্বতী পুজোর দিন জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। 
Advertisement
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ভারতে এখন একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে। ১ থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে উপর আসছে। এই কারণে উত্তুরে হাওয়া সক্রিয়তা হারানোর কারণে আগামী কয়েকদিন শীত কমবে। তবে এখনই শীতের বিদায় বার্তা দিচ্ছে না আবহাওয়া দপ্তর। 
Advertisement
সম্পর্কিত সংবাদ