নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার সকালে খড়দহের বোর্ড ঘর এলাকায় সদস্য সংগ্রহ অভিযান করে বিজেপি। ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি একাধিক বাড়িতে যান। ১৫ জনকে নতুন সদস্য করেন। এদিন একশোর মতো নতুন সদস্য যোগ দিয়েছে বলে বিজেপির দাবি। সুকান্তবাবু বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন। তিনি পুরনো কর্মীদের সঙ্গে দেখাও করেছেন।



