Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির বিক্ষোভ এইমসের গেটে

বিজেপির বিক্ষোভ এইমসের গেটে
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: নিয়োগের দাবিতে কল্যাণী এইমসের গেটের সামনে শনিবার স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালেন। তাঁদের দাবি, কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানের একজন আধিকারিক ও নিয়োগকারী সংস্থা স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে শাসকদলের লোকেদের নিয়োগ করছে। বিজেপি কর্মীরা সেখানকার কাজ থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন রানাঘাটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এইমস থেকে বেরনোর সময় তাঁকেও বিষয়টি জানান ওই বিক্ষোভকারীরা। এই বিষয়ে জগন্নাথবাবু বলেন, কর্মীদের দাবির বিষয়টি নিয়ে আমি এইমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ