Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জন সংযোগ বাড়াতে প্রতি ব্লকে রথযাত্রা করবে বিজেপি

সংগঠন তলানিতে। অথচ শিয়রে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় জনসংযোগই ঘুরে দাঁড়ানোর একমাত্র রাস্তা হিসেবে মেনে নিচ্ছে বঙ্গ বিজেপি।

জন সংযোগ বাড়াতে প্রতি ব্লকে রথযাত্রা করবে বিজেপি
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংগঠন তলানিতে। অথচ শিয়রে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় জনসংযোগই ঘুরে দাঁড়ানোর একমাত্র রাস্তা হিসেবে মেনে নিচ্ছে বঙ্গ বিজেপি। আর এক্ষেত্রে যোগাযোগের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে এবার রথযাত্রাকে বেছে নিচ্ছে বাংলার গেরুয়া শিবির। সিদ্ধান্ত হয়েছে যে, রাজ্যের প্রতিটি ব্লকে রথযাত্রার আয়োজন করা হবে। দলীয় সূত্রের খবর, বাংলার গেরুয়া শিবিরের উদ্দেশে এমনই নির্দেশিকা জারি করেছে বিজেপির কেন্দ্রীয় পার্টি। বিশেষজ্ঞ মহলের দাবি, শুধু রথযাত্রাই নয়। রাখিবন্ধন, শারদোৎসব, দীপাবলি, এমনকী বড়দিন উৎসব পালনেও এবার সর্বতোভাবে ঝাঁপাবে বিজেপির বঙ্গ ব্রিগেড। বিজেপি নেতৃত্বের একটি অংশ জানিয়েছে, যত বেশি উৎসব, তত বেশি সাধারণ মানুষের যোগদান। আর ততই আমজনতার কাছাকাছি পৌঁছনোর সুযোগ। একে মাথায় রেখেই যাবতীয় উৎসব পালনের প্রস্তুতি নিতে বলেছে দিল্লি। পরিকল্পনা কীভাবে এগচ্ছে, সেই সম্পর্কে কেন্দ্রীয় পার্টিকে নিয়মিতভাবে অবগত করানোর নির্দেশও দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে। সুনীল বনসল, মঙ্গল পাণ্ডের মতো পশ্চিমবঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত শীর্ষ কেন্দ্রীয় নেতার মাধ্যমেই যোগাযোগ রাখবেন বাংলার নেতারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ