Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁর কালুপুর পঞ্চায়েতের দখল নিল বিজেপি

বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। প্রধান হিসাবে দায়িত্ব নিলেন বিজেপির সৌমেন সরকার। আগামী দিনে কালুপুর পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত হিসাবে গড়ার লক্ষ্য রয়েছে বলে জানালেন নতুন প্রধান

বনগাঁর কালুপুর পঞ্চায়েতের দখল নিল বিজেপি
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। প্রধান হিসাবে দায়িত্ব নিলেন বিজেপির সৌমেন সরকার। আগামী দিনে কালুপুর পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত হিসাবে গড়ার লক্ষ্য রয়েছে বলে জানালেন নতুন প্রধান। কালুপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৯। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ১৮টি আসন পায় তৃণমূল। ১১টিতে জেতে বিজেপি। প্রধান হন তৃণমূলের সঞ্জয় মণ্ডল। গত ২৪ তারিখ প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন বিজেপির ১১ জন সদস্য। তৃণমূলের চার সদস্যও বিজেপির আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করে সই করেন। এরপরই তৃণমূলের পঞ্চায়েত প্রধান পদত্যাগ করেন। বৃহস্পতিবার তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্য এবং বিজেপির ১১ জন সদস্যের সমর্থনে পঞ্চায়েতটির দখল নিল ভারতীয় জনতা পার্টি। বাকি সদস্যরা এদিন অনুপস্থিত ছিলেন। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, গত পঞ্চায়েত ভোটে মানুষ আমাদের জয়ী করেছিলেন। কিন্তু তৃণমূল জোর করে দখল করেছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ