Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মহারাষ্ট্রে ধাক্কা খেল বিজেপি, কংগ্রেসের সমর্থনে মেয়র বিক্ষুব্ধ কাউন্সিলার

বিজেপির বিক্ষুব্ধ কাউন্সিলার এবার কংগ্রেসের সমর্থনে পুরসভার মেয়র নির্বাচিত হলেন। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি-নিজামপুর পুরনিগমের এই ঘটনায় স্বাভাবিকভাবেই ধাক্কা খেল বিজেপি।

মহারাষ্ট্রে ধাক্কা খেল বিজেপি, কংগ্রেসের সমর্থনে মেয়র  বিক্ষুব্ধ কাউন্সিলার
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভিওয়ান্ডি: বিজেপির বিক্ষুব্ধ কাউন্সিলার এবার কংগ্রেসের সমর্থনে পুরসভার মেয়র নির্বাচিত হলেন। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি-নিজামপুর পুরনিগমের এই ঘটনায় স্বাভাবিকভাবেই ধাক্কা খেল বিজেপি। শুক্রবার মেয়র নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ভিওয়ান্ডি নিরপেক্ষ জোট মেয়র পদে বিক্ষুব্ধ বিজেপি কাউন্সিলার নারায়ণ চৌধুরীর পাশে দাঁড়ায়।  

Advertisement

কংগ্রেসের ৩০, এনসিপি (শারদ পাওয়ার)-র ১২ কাউন্সিলার চৌধুরীর পক্ষে ভোট দেন। পুরসভার মোট আসন ৯০। সবমিলিয়ে ৪৮টি ভোট পেয়ে জয়ী হয়েছেন চৌধুরী। কংগ্রেসের তারিক মোমিন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ৪৩টি ভোট পেয়েছেন। চৌধুরীর এহেন আচরণে বেজায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চ্যবন বলেন, চৌধুরী সহ দলের অন্যান্য যে কাউন্সিলাররা মেয়র নির্বাচনে দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ