Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ, বিপাকে বিজেপি সভাপতি, ডিজিপির কাছে অভিযোগ

‘বাবা কোথায় জানতে চাইলে বিধানসভায় উত্তর খুঁজে লাভ নেই। বরং বাড়ি গিয়ে নিজের মাকে জিজ্ঞাসা করুন।’ মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ করায় বিপাকে পড়লেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি নায়নার নগেন্দ্রন।

মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ, বিপাকে বিজেপি সভাপতি, ডিজিপির কাছে অভিযোগ
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ‘বাবা কোথায় জানতে চাইলে বিধানসভায় উত্তর খুঁজে লাভ নেই। বরং বাড়ি গিয়ে নিজের মাকে জিজ্ঞাসা করুন।’ মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ করায় বিপাকে পড়লেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি নায়নার নগেন্দ্রন। তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে তামিলনাড়ুর ডিজিপির কাছে অভিযোগ জানানো হল। মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে এই অবমাননাকর মন্তব্য করায় নগেন্দ্রনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

বিধানসভা নির্বাচনে স্ট্যালিনের ম্যাজিক ধোপে টেকেনি। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে সেই বিষয়টিকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী বিজয়। ছোটোগল্পের আড়ালে উদয়নিধিকে কটাক্ষ করে বলেন — তোমার বাবা কোথায়? শনিবার চেন্নাইয়ে বিজেপির সদর দপ্তর থেকে বিজয়ের মন্তব্যের জবাব দিতে গিয়ে নগেন্দ্রন বলেন, ‘মাকে গিয়ে জিজ্ঞাসা করুন বাবা কোথায়।’ আর এই মন্তব্য সামনে আসতেই তামিলনাড়ুর ডিজিপির কাছে নগেন্দ্রনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। মানহানি, জনসমক্ষে খারাপ আচরণ সম্পর্কিত নানা ধারায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। ওই বক্তব্যের অডিয়ো ও ভিডিয়ো রেকর্ডিং যাতে সুরক্ষিত থাকে, সেই বিষয়টিও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

Advertisement
সম্পর্কিত সংবাদ