Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসা পরিষেবায় খুশি বিজেপি সাংসদ

জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসা পরিষেবায় খুশি বিজেপি সাংসদ
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৯:১১
Prefer us on Google

জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসা পরিষেবায় খুশি বিজেপি সাংসদ জয়ন্ত রায়। সম্প্রতি পড়ে গিয়ে কোমড়ে চোট পেয়ে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ। এখনও কোমরে বেল্ট পরা থাকলেও হাসপাতাল থেকে ফিরে কাজে যোগ দিয়েছেন সাংসদ। আজ, সোমবার ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে পুজো দিতে এসে সাংসদ বলেন, জলপাইগুড়ি মেডিকেলে অনেক ভালো ভালো চিকিৎসক এসেছেন। আগে জলপাইগুড়ি সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ উঠত। এখন সেই অভিযোগ অনেক কমে গিয়েছে। রেফারও কমেছে। তবে মেডিকেলের পূর্ণাঙ্গ পরিষেবা পেতে যে পরিকাঠামো দরকার, তার এখনও কিছুটা খামতি রয়েছে। সম্পূর্ণ পরিকাঠামো গড়ে তুলতে আরও কিছুটা সময় লাগবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ