Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দোষী সাব্যস্ত হলেও শাস্তি থেকে রেহাই বিজেপি বিধায়কদের

বিধানসভা ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত হলেও এবারের জন্য বিজেপির ১০জন বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে সংযত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দোষী সাব্যস্ত হলেও শাস্তি থেকে রেহাই বিজেপি বিধায়কদের
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত হলেও এবারের জন্য বিজেপির ১০জন বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে সংযত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৩ জুন বিধানসভার অধিবেশন কক্ষে মাইক্রোফোন, টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাওঁ, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। ওই দিন চারজনকেই সাসপেন্ড করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেন বিধাসভার প্রধান সচিব। ঘটনার প্রত্যক্ষদর্শী ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে পেশ করা হয় তদন্ত রিপোর্ট। অধ্যক্ষ বলেন, ‘তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিজেপির মোট ১০ জন বিধায়ক দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এবার তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। ভবিষ্যতে তাঁরা সংযত আচরণ করবেন, রীতিনীতি মেনে চলবেন, এটাই কাম্য।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ