Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

সুরাতে বন্যা দুর্গতদের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক-পুর প্রতিনিধি, দুর্ভোগের সময় কারও দেখা মেলেনি

সুরাতে বন্যা দুর্গতদের ক্ষোভে বিজেপি বিধায়করা। দুর্ভোগের সময় নেতাদের অনুপস্থিতি নিয়ে স্থানীয়দের বিক্ষোভ। বিস্তারিত পড়ুন।

সুরাতে বন্যা দুর্গতদের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক-পুর প্রতিনিধি, দুর্ভোগের সময় কারও দেখা মেলেনি
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি গুজরাতের সুরাতে। টানা বৃষ্টি ও নদীনালার জলস্তর বৃদ্ধি পাওয়ায় গুজরাতের অর্থনৈতিক রাজধানীর একের পর এক এলাকা, অলি-গলি জলের তলায়। টান পড়েছে পানীয় জল, খাবারে। আশ্রয় নিয়ে তুমুল উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ভোগ তিনদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু, কাপোদ্রা, পান্দেসারা ও প্রভাত পাটিয়ার মতো এলাকায় দেখা মেলেনি বিজেপির বড়ো-ছোটো-মেজো কোনো নেতা বা নির্বাচিত প্রতিনিধিদের। এমনই অভিযোগে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। বিজেপি বিধায়ক, কাউন্সিলার এলাকায় আসতেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। 

Advertisement

শনিবার রাতে সুরাতের কাপোদ্রা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ৪ নম্বর ওয়ার্ডের বিজেপির কর্পোরেটর হানসা গাজেরা। স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে ধরেন। প্রশ্ন করেন, বন্যার সময় কোথায় ছিলেন?  ভোটের সময় হাত জোড় করে সোসাইটিতে চলে আসেন। কিন্তু, আজ আমাদের বাড়িঘর জলের তলায়। পানীয় জলও নেই। এই বিপদের সময় আপনার দেখা পাওয়া যায়নি কেন? ক্ষোভের মুখে পড়ে সাহায্যের আশ্বাস দেন বিজেপির মহিলা নেত্রী। পালটা স্থানীয় এক মহিলা বলেন, আশ্বাস দিলে হবে না। এখনই পানীয় জলের ব্যবস্থা করুন। দু’পক্ষের মধ্যে কার্যত বচসা শুরু হয়ে যায়।  একই চিত্র ধরা পড়েছে পান্ডেসারার ২৮ নম্বর ওয়ার্ডেও। সেখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক মানু প্যাটেল। এদিন ট্র্যাক্টরে করে এসেছিলেন মানু। স্থানীয়রা তাঁর উদ্দেশে বলেন, ট্র্যাক্টরে বসে থাকলে তো কিছুই বুঝতে পারবেন না। জলে নামলে তবেই বুঝবেন। বছরের পর বছর রাজ্য ও পুরসভায় বিজেপি ক্ষমতায় থাকলেও দুর্যোগের সময় বেহাল পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিক্ষোভের মুখে পড়ে বিধায়ক ও সরকারি আধিকারিকরা ট্র্যাক্টর থেকে নেমে জলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করেন। তাঁদের চারপাশ থেকে ঘিরে ধরে স্লোগান দেয় স্থানীয়রা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ