দুর্গত এলাকায় গিয়ে ক্ষুব্ধ বাসিন্দাদের হামলার মুখে বিজেপি নেতারা। আজ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে গেরুয়া শিবিরের একটি দল নাগরাকাটায় যায়। সুলকাপাড়ায় তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। ত্রাণ না নিয়ে এসে কেন তাঁরা এসেছেন, এই অভিযোগে চড়াও হন ক্ষুব্ধ বানভাসিরা। মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির একাধিক নেতা আক্রান্ত বলে অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির তোপ, তৃণমূলের মদতে তাঁদের নেতৃত্বের উপর ওই হামলা চালানো হয়েছে। প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়।



