Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করতে বলেছে বিজেপি, তাহলে মানুষ খাবে কি? প্রশ্ন মমতার

আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চা সুন্দরী আমরা করে দিয়েছি। আরও চা সুন্দরী হবে। আমরা হোমস্টে করেছি।

মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করতে বলেছে বিজেপি, তাহলে মানুষ খাবে কি?  প্রশ্ন মমতার
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চা সুন্দরী আমরা করে দিয়েছি। আরও চা সুন্দরী হবে। আমরা হোমস্টে করেছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিপুরদুয়ারে পাঁচটি চা বাগান খোলার কথা বলেছিল। কিন্তু বাস্তবে একটাও বাগানও খুলতে পারে নি। কিন্তু আমরা তা খুলে দিয়েছি। এমনকী শ্রমিকদের জমির পাট্টাও দিয়েছি। 

Advertisement

ওরা আমার গাড়িতে তল্লাশি চালাতে চায়। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়িতে তল্লাশি করা হবে না কেন? কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। রাস্তার কাজ বন্ধ করেছে। জলজীবন প্রকল্পের কাজও বন্ধ করে দিয়েছে। আমরা ১০০ দিনের কাজ শুরু করেছি। রাস্তার কাজ করেছি। হয়েছে সেতুও। বিজেপি বলছে বাংলায় নাকি চাকরি নেই! তাহলে ওরা যে বলেছে বছরে ২ কোটি চাকরি হবে। ১২ বছরে কোথায় গেল সেই চাকরি? ভোটের মুখে রাজ্যে বহিরাগতরা আসছে। অসম থেকে আসছে। রাতের অন্ধকারে টাকা দিচ্ছে। আমি বলছি, টাকা নিন। কিন্তু বিজেপিকে একটা ভোটও দেবেন না। আলিপুরদুয়ারেও এনআরসির নোটিশ পাঠিয়েছে। ওদের বিশ্বাস করবেন না। বাংলায় ওদের লোক নেই। তাই নির্বাচনের আগে বহিরাগতরা আসছে। ওরা বাংলায় মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করতে বলেছে। তাহলে কি খাবে মানুষ? পাশাপাশি এদিন ইভিএমে কারচুপি রুখতে সতর্ক থাকতে বলেন দলীয় কর্মী-সমর্থকদের। বলেন, ভোটের দিন মা-বোনেরা বুথের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ