Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ সহ ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির, উত্তেজনা

বিজেপির পক্ষ থেকে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের। বিস্তারিত পড়ুন।

তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ সহ ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির, উত্তেজনা
  • ৮ জুন, ২০২৬ ১৪:৩১
Prefer us on Google

সংবাদদাতা বলপুর: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ফের অভিযোগ দায়ের হলো বোলপুর থানায়। বিজেপি কর্মী ও সমর্থকদের পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ, তৃণমূল নেতা বাবু দাস, রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাচারসহ মোট ছয়জন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

Advertisement

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের নির্বাচনের পর রায়পুর সুপুর এলাকায় একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়, বিজেপি কর্মীদের মারধর ও হুমকি দেওয়া হয়। আরও অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এক জনসভা থেকে বিজেপি কর্মীদের অজয় নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ