Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া-খড়্গপুর শাখায় টাইম টেবিল মেনে ট্রেন চালানোর দাবি বিজেপির

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনে ট্রেন চলাচলের বেহাল দশা দীর্ঘদিনের। টাইম টেবিল না মেনে ট্রেন চলাচল করে, ফলে নিত্যযন্ত্রণায় ভোগেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

হাওড়া-খড়্গপুর শাখায় টাইম টেবিল মেনে ট্রেন চালানোর দাবি বিজেপির
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনে ট্রেন চলাচলের বেহাল দশা দীর্ঘদিনের। টাইম টেবিল না মেনে ট্রেন চলাচল করে, ফলে নিত্যযন্ত্রণায় ভোগেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। ট্রেন চলাচলের এই সমস্যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। এবার এই সমস্যা নিয়ে সরব হচ্ছে হাওড়া গ্রামীণ জেলা বিজেপি। রবিবার উলুবেড়িয়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত। তাঁর দাবি, সমস্যা সমাধানে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দক্ষিণ পূর্ব রেলের ডিআরএমের সঙ্গে কথা বলা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে ফের তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে।

Advertisement

পাশাপাশি এদিন তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছর উদযাপন উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা জুড়ে ১ লক্ষ গাছ বসানোর টার্গেট নেওয়া হয়েছে। আগামী ২১ জুন গ্রামীণ জেলার সদর কার্যালয় মনসাতলা ছাড়াও জেলার ৩৭টি মণ্ডল সহ ১৫৫ জায়গায় যোগ দিবস পালন করা হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রমেশ সাঁধুখা, উমাশঙ্কর হালদার, কৌশিক চক্রবর্তী প্রমুখ। সেখানে কেন্দ্রীয় সরকারের ১২ বছরে সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ