Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস করাল পদ্ম শিবির

বারাসতের নবপল্লির চন্দনপুরে আবুল হাসান নামে এক তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস করাল বিজেপি। তারপর মাটিতে গড়াগড়ি দিতেও বাধ্য করল।

বারাসতে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস করাল পদ্ম শিবির
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের নবপল্লির চন্দনপুরে আবুল হাসান নামে এক তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস করাল বিজেপি। তারপর মাটিতে গড়াগড়ি দিতেও বাধ্য করল। প্রকাশ্যে এরকম অপমান ও হেনস্তার অভিযোগ ওঠার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় কয়েকজন জানান, সোমবার গভীর রাতে আবুলকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে রাস্তার উপর নিয়ে আসেন কয়েকজন। আবুল তৃণমূলের সক্রিয় নেতা ছিলেন। আর যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁরা প্রত্যেকেই বিজেপির নেতা-কর্মী। প্রথমে সকলের সামনে কান ধরে ওঠবস করানো হয় আবুলকে। তারপর মাটিতে গড়াগড়ি দিতেও বাধ্য করা হয়। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন আবুলবাবুর বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই জমে থাকা ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে বলে অনেকে মনে করছেন। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিজেপি আইন হাতে তুলে নিচ্ছে বলে অভিযোগও উঠছে। এ ঘটনায় আবুলবাবু কোনো মন্তব্য করতে চাননি। বিজেপির রাজ্য নেতা তাপস মিত্র বলেছেন, ‘তৃণমূল ১৫ বছরে যা পাপ করেছে তার ফল পেতে হচ্ছে। এই ঘটনায় বিজেপির যোগ নেই। অত্যাচার ফেরত পাচ্ছে তৃণমূল।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ