Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজয়গড়ে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

বিজয়গড়ে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩/১ বি, বিজয়গড়ে বাড়ির দরজা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল যাদবপুর থানার পুলিস। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃতের নাম হারাধন রক্ষিত ওরফে পলান (৬১)। পরে তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা পুলিসকে জানান, ওই বৃদ্ধ বাড়িতে একাই থাকতেন। এদিন সন্ধ্যায় পচা গন্ধ বের হওয়ায় বাসিন্দারা থানায় খবর দেন। এই ঘটনায় তেমন কোনও অসঙ্গতি নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ