Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বজবজে সমাপ্ত জেলা বইমেলা

বজবজে সমাপ্ত জেলা বইমেলা
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: মঙ্গলবার সন্ধ্যায় বজবজের সুভাষ উদ্যানে শেষ হল দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলা। মেলায় এদিন মহেশতলা, বজবজ, পুজালি থেকে শ য়ে শয়ে বইপাগল মানুষ হাজির ছিলেন। শেষদিনেও বই বিক্রি ভাল হয়েছে। আর আপাতত যা হিসেব পাওয়া গিয়েছে, তাতে গত বছরের চেয়ে এবার বই বিক্রিও বেশি হয়েছে। এমনটাই দাবি করেছেন জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বইমেলা হল প্রদর্শনীর জায়গা। এখানে রকমারি বইয়ের সম্ভার ক্রেতারা ঘেঁটে দেখেন।  পরবর্তী সময়ে তা তাঁরা কেনেন। কারণ মেলায় এসে পছন্দের সব বই একসঙ্গে কেনার মতো টাকা সকলের হাতে থাকে না। এবার বজবজেও তাই হয়েছে। রোজ প্রচুর মানুষ এসেছে। প্রতিটি স্টলে ভিড় করে বই ঘাঁটাঘাঁটি করেছে। এটাই আমরা চাই। এছাড়াও এবার জেলার ৪০টি গ্রন্থাগারে নতুন গ্রন্থাগারিক নিয়োগ হয়েছে। তাঁরাও সকলে মেলা থেকে বই কিনেছেন। লিটিল ম্যাগাজিনেরও স্টল ছিল। সেখানেও বই বিক্রি হয়েছে ভাল। সব মিলিয়ে ভালো সাড়া পাওয়া গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ