Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজি ফাটাতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত ২

বাজি ফাটাতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত ২
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: গঙ্গার ভগ্নপ্রায় ঘাটে নেমে বাজি ফাটাচ্ছিল পাঁচজন। প্রথমে এক কিশোর পা পিছলে জলে পড়ে তলিয়ে যায়। তাঁকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও চারজন জলে পড়ে। তাঁদের মধ্যে একজন সাঁতরে পাড়ে ওঠে। বাকি দুই তরুণ— স্বরাজ ও যিশুকে উদ্ধার করে স্থানীয়রা। বাকি দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়দহ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালাজি ঘাটে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম দেবজিৎ মুখোপাধ্যায় ও সমৃদ্ধ বন্দ্যোপাধ্যায়। দু’জনের বাড়ি ১৮ নম্বর ওয়ার্ডের শ্যামের মন্দির লাগোয়া এলাকায়। জানা গিয়েছে, ভগ্নপ্রায় বালাজি ঘাটে কেউ নামে না। সেই কারণে, ওই পাঁচজন সেখানে বাজি ফাটাচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ