Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যোগদানের জট কাটছে

বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যোগদানের জট কাটছে
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাংলাদেশে অশান্তি এবং লাগাতার ভারত বিরোধী আক্রমণের জেরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেই অনিশ্চিয়তার জট কাটতে চলেছে। আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পারেন ’৭১ এর মুক্তিযোদ্ধারা। সেইমতো প্রস্তুতিও চলছে।
Advertisement
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের লজ্জার পরাজয়ের মাধ্যমে পূর্ববঙ্গে ‘স্বাধীন বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের হয়ে লড়াইয়ে শামিল হয়েছিল ভারতীয় সেনা বাহিনী। কয়েক হাজার ভারতীয় সেনাও আত্মবলিদান দেন ওই যুদ্ধে। ফি বছর কলকাতায় ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ উদযাপন করে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। যোগ দেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও। এবার তাঁদের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। তবে, বৃহস্পতিবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, বিজয় দিবসে বাংলাদেশি প্রতিনিধিরা আসতে পারেন।
সম্পর্কিত সংবাদ