Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্বভারতীতে পড়ুয়াদের নিরাপত্তার চেয়ে বিক্ষোভ

বিশ্বভারতী ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই। সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চালানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আধিকারিককে তারা স্মারকলিপি জমা দেয়

বিশ্বভারতীতে পড়ুয়াদের নিরাপত্তার চেয়ে বিক্ষোভ
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতী ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই। সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চালানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আধিকারিককে তারা স্মারকলিপি জমা দেয়। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রতনপল্লির ডেলিব্রেড রোডে এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করা হয়। অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিস এক ডেলিভারি বয়কে গ্রেপ্তার করে। সেই রাতেই ওই এলাকায় থাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন তান হস্টেলে বহিরাগতদের হামলার শিকার হন আবাসিক পড়ুয়ারা। এছাড়াও শান্তিনিকেতনের নির্জন রাস্তাঘাটে মাঝেমধ্যেই ছাত্রীরা শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হন। ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা সুরক্ষিত রাখার দাবি তোলে এসএফআই। সংগঠনের নেতা প্রত্যুষ মুখোপাধ্যায় বলেন, পড়ুয়াদের ব্যাগ, ফোন ছিনতাই, ছাত্রীদের শারীরিক নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। ক্যাম্পাসে যথাযথ সুরক্ষা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।‌ • নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ